ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের নতুন চার বিচারক নিয়োগের পর ছুটিতে যাওয়া পাঁচ বিচারক রোববার থেকে বিচারিক কাজে যোগ দেবেন। অ্যাটর্নি জেনারেলের মধ্যস্থতায় তারা কাজে ফিরছেন।
অ্যাটর্নি জেনারেলের মধ্যস্থতায় ওই বিচারপতিরা ছুটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার থেকে ছুটিতে যাওয়া ওই পাঁচ বিচারক হলেন- মো. মমতাজ উদ্দিন আহমেদ, এমএ হাই, ফারুক আহমেদ, মো. শামসুল হুদা ও এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "ছুটিতে যাওয়া ওই বিচারকরা আগামী রোববার থেকে এজলাসে বসবেন।"
"বিচারকরা বিচার কাজে অংশ না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ হয়। তাই আমি উদ্যোগ নিয়ে মধ্যস্থতা করেছি।"
ছুটি প্রত্যাহারের বিষয়টি বিচারকরা ইতিমধ্যে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সচিব কবির আহমেদকে জানিয়েছেন।
কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/পিডি/২০০১ ঘ.
bdnews24