২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধের মান নিয়ন্ত্রণ করুন, দাম কমান: প্রধানমন্ত্রী

ওষুধ উৎপাদক প্রতিষ্ঠানগুলোকে নিম্নমানের ওষুধ বাজারজাত না করতে এবং ওষুধের দাম কমাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধ উৎপাদক প্রতিষ্ঠানগুলোকে নিম্নমানের ওষুধ বাজারজাত না করতে এবং ওষুধের দাম কমাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, "ওষুধ উৎপাদনের সঙ্গেসঙ্গে মান নিয়ন্ত্রণ জারুরি। কারণ ওষুধের সঙ্গে মানুষের বাঁচা-মরার সম্পর্ক জড়িত। "তাই নিুমানের ওষুধ যাতে বাজারজাত না হয় সে জন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নিয়ন্ত্রকারী সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর জন্য নির্দেশ দিচ্ছি।" রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে পঞ্চম এশিয়া ফার্মা এক্সপো ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রস্তুতকারকদের প্রতি ওষুধের দাম কমানোর আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের কাছে আমার অনুরোধ ওষুধের দাম কিছুটা কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসুন। এতে আপনাদের বিক্রিও বাড়বে, লাভও হবে।" দেশের সিংহভাগ ওষুধ বিদেশ থেকে আমদানি করা হতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "গত দু'দশকে সে অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন দেশের অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৭ ভাগ মেটানো হচ্ছে আমাদের তৈরি ওষুধ দিয়ে। "পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের তৈরি ঔষুধ রপ্তানি হচ্ছে। গত বছর বিশ্বের ৮৩টি দেশে প্রায় চারশ কোটি টাকার ঔষুধ রপ্তানি হয়েছে।" ওষুধের কাঁচামালের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে তা দেশেই তৈরির উদ্যোগ নেওয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, ওষুধের কাঁচামালের প্রায় ৭০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। নতুন ওষুধ আবিষ্কারে প্রস্তুতকারকদের নজর দেওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, "নতুন নতুন ওষুধ আবিষ্কারে দেশে মৌলিক কোনো গবেষণা হচ্ছে বলে আমার জানা নেই। আমাদের এই গবেষণার দিকে বিশেষভাবে নজর দিতে হবে।" আরো বেশি ভেষজ ওষুধ তৈরির আহবান জানিয়ে তিনি বলেন, "বিশ্বে প্রতি বছর প্রায় চার হাজার তিনশ কোটি ডলারের ভেষজ ওষুধের চাহিদা রয়েছে। আমাদের এ বাজার ধরতে হবে। এ ব্যাপারে সহযোগিতার প্রয়োজন হলে সরকার তাতে কার্পণ্য করবে না।" বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়