২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ভুয়া পরীক্ষার্থী আটক, প্রধান শিক্ষকের সাজা

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র থেকে ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

জয়পুরহাট, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র থেকে ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের পরীক্ষা দিতে সহযোগিতা করার অভিযোগে উপজেলার মঠপাড়া নিু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুর মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত এই ১২ জনকে আটক করে বলে পুলিশ জানিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হায়াত মো. রফিক আদালত পরিচালনা করেন। আটক শিক্ষার্থীদের অভিভাবকরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে গেছে। পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ১২ শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিয়েছিলো। এসএসসি পরীক্ষায়ও তারা অংশ নিচ্ছে- এই বিষয়টি জানার পর আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। জিজ্ঞাসাবাদে মঠপাড়া নিু মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা জানিয়েছে, প্রধান শিক্ষক সামসুল হক ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের এসএসসি পরীক্ষায় অংশ নিতে বাধ্য করেন। রায়ের পর সামসুল হককে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮১৮ ঘ.