গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানীতে যৌন হয়রানির দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুভাষ চন্দ্র বিশ্বাস আদালত পরিচালনা করেন।
দণ্ডিত কামরুল হাসানের (১৯) বাড়ি উপজেলার সাহেবেরচর গ্রামে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর শহিদী বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যায় কামরুল একই গ্রামের এক কলেজ ছাত্রীকে তার বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করে।
এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বুধবার দিবাগত রাত ২টার দিকে কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রায়ের পর কামরুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24