ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করার লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রণয়ন করা হয়েছে।
এতে অর্থনীতির পরিপূরক খাতগুলোকে ১০টি ভাগে বিভক্ত করে খাত ভিত্তিক লক্ষ্য, উদ্দেশ্য, চ্যালেঞ্জ, অগ্রাধিকার, টার্গেট, নীতি ও কৌশল বর্ণনা করে সম্ভাব্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে।
বুধবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগ আয়োজিত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের ওপর অষ্টম সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার এ কথা বলেন।
সংলাপের বিষয় ছিল 'উচ্চ উৎপাদনশীলতা এবং কর্মসংস্থানের লক্ষ্য সমর্থনে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান'।
সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২৩০৬ ঘ.
bdnews24