২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াতের নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলি থানা জামায়েত ইসলামীর আমীর নুরুল আলমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলি থানা জামায়েত ইসলামীর আমীর নুরুল আলমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি। বুধবার দুপুর দেড়টায় পাহাড়তলি বাজারে নুরুল আলমের ব্যবসা প্রতিষ্ঠান 'আল মদিনা ক্যাবল সাপ্লাইয়ার্স' থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃত নুরুল আলম একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।" পাহাড়তলি থানার উপ-পরিদর্শক মো. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত নুরুল আলম পাহাড়তলি এলাকার মৃত আলী আহমদের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২২২৮ ঘ.