২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে খুন, স্বামী গ্রেপ্তার

গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের আলামত হিসেবে পুলিশ তার স্বামী মিন্টুর (৩০) রক্তমাখা লুঙ্গি ও জুতা উদ্ধার করেছে। ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মিন্টুকে। বুধবার সকালের কোনো এক সময় সদর উপজেলার রানীপুর এলাকায় খুনের ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম- আসমা আক্তার (২৩)। সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে মিন্টুর ঘর থেকে রক্ত বের হতে দেখে বাড়ির লোকজন ধাক্কা দিয়ে দরজা খুলে আসমার রক্তাক্ত লাশ দেখতে পায়। তার মাথা, গলা, নাক, চোখে, পেটে জখমের চিহ্ন রয়েছে। আসমার বাবা কাপাসিয়া উপজেলার জায়গীর এলাকার তাইজুদ্দিনের অভিযোগ, যৌতুক না দেওয়ায় তার মেয়েকে খুন করেছেন মিন্টু। তবে মিন্টু অভিযোগ অস্বীকার করে বলেছেন, সকাল ৯টার দিকে তিনি রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট বাজারে যান। সেখান থেকেই তিনি স্ত্রীর খুন হওয়ার খবর পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.