মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাওয়াবাতা (৫৮) নামে এক জাপানি নাগরিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপাড়ায় শ্বশুর বাড়িতে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।
কাওয়াবাতা ২০০১ সালে সন্তোষপাড়ার অঞ্জনা রানীকে বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতে ঘুমানোর পর বুধবার সকালে তাকে মৃত পাওয়া যায়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
কাওয়াবাতার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জাপানি দূতাবাসের মাধ্যমে তার পরিবারের কাছেও খবর পাঠানো হয়েছে বলে জানান এএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24