২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে শিশু ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সোমবার সন্ধ্যায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সোমবার সন্ধ্যায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটিকে (৭) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবা সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে টেকের বাজার কবরস্থানের কাছে তার মেয়েকে এলাকার আল আমীন জোর করে কবরস্থানের ভিতর নিয়ে যায়। ওই সময় মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে আল আমীন পালিয়ে যায়। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নির্মল চন্দ্র দাস বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে প্যাথলজিক্যাল পরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.