ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় বাস ও সিএনজি চালিত টেম্পুর মুখোমুখি সংর্ঘষে ছয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই টেম্পুযাত্রী। তাদের বাড়ি কসবা উপজেলা সদরে। এর মধ্যে দু'জন হলেন- কসবা লোপাড়ার নাঈম (২২) এবং সিএনজি চালক নূরুল ইসলাম (৪৫)।
বাকি চার জনের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।
কসবা থানার ওসি হাম্মাদ হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, কসবা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী সিএনজি চালিত টেম্পুর সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংর্ঘষ হলে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়।
হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।
দুই জনের লাশ কসবা থানায় এবং বাকি চার জনের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ বাসটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24