ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে এক শিশু র্ধষণের শিকার হয়েছে।
সোমবার সকালে মোহাম্মদপুর রায়েরবাগ আজিজ খান রোডের হাসেম খানের বস্তি এ ঘটনা ঘটে।
শিশুটির বয়স সাত বছর বলে পুলিশ জানায়।
এই ঘটনা জড়িত নাসির মিয়া (৩৫) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর নাসির মিয়াকে গ্রেপ্তার করা হয়।
নাসির ও ওই শিশুর পরিবার একই বস্তিতে বসবাস করে।
শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৪৮ ঘ.
bdnews24