ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার সূত্রাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আপন দুই ভাই আহত হয়েছে।
তারা হলেন মো. আসাদুল ইসলাম (২২) ও মো. ফারুক হোসেন (৩০)।
সোমবার ভোরে কলাবাগান থেকে রিকশাযোগে পুরান ঢাকার ধোলাইখাল যাওয়ার পথে রায়সাহেব বাজারে এ ঘটনা ঘটে।
পথচারীরা দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
ফারুক ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, তারা রায়সাহের বাজারে পৌঁছালে ৪জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। তারা অস্ত্র ঠেকিয়ে ১৪ হাজার ৫ শ টাকা ও দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। আসাদুল এক ছিনতাইকারীকে জাপটে ধরে ফেললে অন্য ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
ছিনতাইকারীরা আমাকেও ছুরিকাঘাত করে, বলেন ফারুক।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসাদুলের পেটে ও হাতে আর ফারুকের হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭৩৫ ঘ.
bdnews24