২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'একুশ' হয়ে উঠলো দুই বাংলার মিলন মেলা

ডেটলাইন: বেনাপোল সীমান্ত, উপলক্ষ: একুশে ফেব্র"য়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার এখানে বাংলা ভাষাভাষী দুই বাংলার মানুষের আবেগে ভেসে গিয়েছিলো সীমান্তের সব বাধা। মূর্ত হয়ে ওঠেছিলো ওপার বাংলার কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার সেই গান- একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস ...।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বেনাপোল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেটলাইন: বেনাপোল সীমান্ত, উপলক্ষ: একুশে ফেব্র"য়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার এখানে বাংলা ভাষাভাষী দুই বাংলার মানুষের আবেগে ভেসে গিয়েছিলো সীমান্তের সব বাধা। মূর্ত হয়ে ওঠেছিলো ওপার বাংলার কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার সেই গান- একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস ...। প্রতিবারের মতো এবারও যশোরের বেনাপোল স্থল বন্দর চেকপোস্ট সংলগ্ন বাংলাদেশ ভূ-খণ্ডে বাংলাদেশ-ভারত যৌথভাবে পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নো-ম্যান্স ল্যান্ডে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই দেশের মানুষ। ২০টি সংগঠন এতে অংশ নেয়। এই অনুষ্ঠান ঘিরে বেনাপোল ও ওপারে পেট্রাপোল সেজেছিলো অন্যরকম সাজে। দুদেশের পতাকায় ছেয়ে যায় সীমান্ত। সকাল থেকে কয়েক ঘণ্টার জন্য ছিলো না সীমান্তের বাধা। কাঁটাতারের বিভাজন মুছে দুই বাংলার শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা এসে দাঁড়িয়েছিলেন একই আকাশের নিচে, একই ভু-খণ্ডে। বেনাপোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের সচিব সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সাল থেকে দু'বাংলার সীমান্ত এলাকার সাংস্কৃতিক সংগঠনগুলো যৌথভাবে বেনাপোল নো-ম্যান্স ল্যান্ডে একুশ ফেব্র"য়ারি পালন করে আসছে। পরিষদের আহ্বায়ক আনোয়ার আলি আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সাবেক সাংসদ শেখ আফিল উদ্দিন, ভারতের লোক সভার সাবেক সদস্য অভিতাভ নন্দী ও পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণায়ের মন্ত্রী আব্দুস ছাত্তার। এ ছাড়া বাংলাদেশের সব্যসাচী লেখক ভাষাসৈনিক সৈয়দ শামসুল হক, ভারতের সাংবাদিক আজিজুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদশা মৈত্র, অভিনেত্রী অনিন্দতা সর্বাধিকারী, চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস, জয় কৃঞ্চ ঘোষ, পঙ্কজ দেবনাথ এবং বেনাপোল কাস্টম্স কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার, বন্দর পরিচালক গোলাম মোস্তফা ও যশোরের জেলা প্রশাসক নুরুল আমিন অনুষ্ঠানে অংশ নেন। শেখ আফিল উদ্দিন বলেন, এ মিলন বাঙালি জাতিসত্ত্বার মিলন। ভাষার টানে দুদেশের মানুষ আজ একত্রিত হয়েছে। অমিতাভ নন্দী বলেন, পৃথিবীতে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে অন্য কোনো জাতির এমন সংগ্রামের ইতিহাস নেই। ভাষার আন্দোলন থেকে স্বাধীনতার আন্দোলন হয়েছে। কাঁটাতারের বেড়া মাড়িয়ে তাই বাংলা ভাষার প্রতি সম্মান দেখাতে এখানে এসেছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/কেএমএস/১৭২৫ ঘ.