২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বউ বাজারে সোমবার ভোরে আগুনে ৫২টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বউ বাজারে সোমবার ভোরে আগুনে ৫২টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ভোর ৪টার দিকে বউ বাজার ছালা কলোনিতে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনী সহকারী পরিচালক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা পাশের ছোট ছোট বসত ঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর আটটি গাড়ি সকাল পৌনে ৮টার দিকে আগুন নেভায়। বউ বাজার এলাকার সড়কগুলো সরু হওয়ায় দমকলের গাড়ি পৌঁছাতে দেরি হয় বলে মান্নান জানান। আগুনে মরিয়ম বেগমের ১৪টি ও শমসের আলীর ২২টি দোকান, মাসুমা বেগমের মালিকানাধীন ১৬টি বসতঘর পুড়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪৫ লাখ টাকা বলে দমকল বাহিনী জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.