বেনাপোল, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলায় ট্রাক চাপায় শনিবার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সকাল নয়টার দিকে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হাসানুজ্জামান মিন্টুর (৪৮) একটি অটো রাইস মিল রয়েছে।
তার বাড়ি বেনাপোলের বল ফিল্ড এলাকায়।
যশোরের নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খুরশিদ আলম বলেন, মিন্টু পরিবারের সদস্যদের নিয়ে একটি বাসে করে বনভোজনে যশোর যাচ্ছিলেন।
শ্যামলিগাছায় নিজের অটো রাইস মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।
ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান খুরশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৪ ঘ.
bdnews24