২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় 'ছিনতাইকারী' আটক

ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইপাসের পীরবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইপাসের পীরবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করেছে এলাকাবাসী। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। শুক্রবার রাত পৌনে ১০টায় এ ঘটনার সময় আটক মো. এনামূল হক (২৮) এলাকার চিহ্নিত ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক মো. মাহফুজ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শহরের মেড্ডা এলাকার চিহ্নিত ছিনতাইকারী এনামূল হকের নেতৃত্বে তিনজন একটি মোটরসাইকেল নিয়ে পীরবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত টেম্পুর গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করলে যাত্রীরা চিৎকার দেয়। আশপাশের লোকজন এসে এনামূল হককে ধরে ফেলে। বাকি দুইজন পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তিকে পুলিশ থানায় নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.