২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকায় শনিবার বৃষ্টির আশঙ্কা নেই'

ঢাকায় শনিবার বৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা. ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় শনিবার বৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সহ-আয়োজক দুই দেশ বাংলাদেশ ও ভারতের খেলা দিয়ে শনিবার শুরু হচ্ছে মাঠের লড়াই। দিবা-রাত্রির এই ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিমা লঘুচাপের প্রভাবে গত সপ্তাহে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি হয়। শুক্রবারই এর প্রভাব অনেকটা দুর্বল হয়ে গেছে। "শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় এ ধরনের কোনো পূবার্ভাস দিচ্ছিনা আমরা" বলেন তিনি। বৃষ্টির কারণে কোনোভাবেই ক্রিকেট খেলা বিঘি