ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধার মেয়াদ বাড়ানোর জন্য সে দেশের কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
একইসঙ্গে ২০০৯ সালের 'নিউ পার্টনারশিপ ফর ট্রেড ডেভেলপমেন্ট অ্যাক্ট' (এনপিটিডিএ) বিল আবারও কংগ্রেসে তোলার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের গত বৃহস্পতিবার কংগ্রেস সদস্য জেসেফ ক্রাউলি ও জিম ম্যাকডারমটের সঙ্গে দেখা করে এ আহ্বান জানান। শুক্রবার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, জিএসপি সুবিধার নবায়ন ও এনপিটিডিএ বিল পাস হলে আরো বেশি বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাবে।
স
bdnews24