রাঙামাটি, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির কাউখালী উপজেলায় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার রাবার বাগান এলাকায় বাস তল্লাশি করে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার অরুণ চাকমার (২৬) কাছ থাকা ব্যাগ থেকে ভারতীয় দুটি কাটা বন্দুক উদ্ধার করা হয়।
রাবার বাগান চেকপোস্টে কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু বকর ছিদ্দিক সাংবাদিকদের জানান, পাহাড়িকা পরিবহনের একটি বাসে করে (চট্ট মেট্টো-ব- ১১০০৬৭) রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার সময় আটক করা হয় অরুণকে।
জিজ্ঞাসাবাদে অরুণ পুলিশকে জানিয়েছেন অস্ত্রগুলো চট্টগ্রামের অক্সিজেন এলাকায় এক অস্ত্র কারবারিরর কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি।
কাউখালী থানায় ওসি শ্যামল কান্তি বড়
bdnews24