২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী নেতা সাব্বির হত্যাকারীদের শাস্তি দাবি

বাংলাদেশ নিটওয়্যারস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টস এসোসিয়েশন (বিকেএমইএ)-এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি (অর্থ) সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছে বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ নিটওয়্যারস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টস এসোসিয়েশন (বিকেএমইএ)-এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি (অর্থ) সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এই দাবি জানানো হয়। এরপর একটি শোক মিছিল শহরের চাষাঢ়া গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ২০০৩ সালের ১৮ ফেব্র"য়ারি শহরের মাসদাইরে নিজ বাড়ির সামনের সড়কে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাব্বির আলম খন্দকার। শোক মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আট বছর অতিবাহিত হলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা হয়নি। তদন্তকারী সংস্থা (সিআইডি) মামলা থেকে মূল আসামিদের অব্যাহতি দিয়ে গোঁজামিলের অভিযোগপত্র দিয়েছে। হত্যাকারীদের শাস্তি এবং ১৮ ফেব্র"য়ারিকে সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা করার দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন- নিহত সাব্বির আল খন্দকারের বড় ভাই জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সহ-সভাপতি এম বদিউজ্জামান, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বাংলাদেশ ইয়ার্ন মাচের্ন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, শিল্পপতি ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, শহর কমিটির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, চাল আড়ৎদার সমিতির সভাপতি নুরুদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। প্রতি বছরের মতো এবারো সাব্বির আলম খন্দকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা ক্যাম্প করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.