বরগুনা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রী ধর্ষিত হয়েছে। ধর্ষণে জড়িত অভিযোগে একজনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রাতে স্কুলছাত্রীকে পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের দুলাল জমাদ্দার (২০) ও জাকির জমাদ্দার (২০)। ধর্ষণে 'জড়িত' জয়নাল আবেদিনের ছোট ভাই হলেন জাকির।
স্কুলছাত্রীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার তিনি ও তার স্ত্রীর অনুপস্থিতিতে দুলাল ও জয়নাল বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণ করে।
রাতে বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত ও অচতেন অবস্থায় পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে নেয় তার বাবা-মা।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।"
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিশোরীটি দুর্বল হয়ে পড়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে মামলার পর দুলাল ও জাকিরকে গ্রেপ্তার করা হয় বলে পাথরঘাটা থানার ওসি নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১৩ ঘ.
bdnews24