২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিক আহতের ঘটনায় আশুলিয়ায় বাসে আগুন

সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শ্রমিকরা বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ভাংচুর করা হয় কয়েকটি যানবাহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 06:27 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

সাভার, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শ্রমিকরা বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ভাংচুর করা হয় কয়েকটি যানবাহন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভারের নরসিংহপুরে পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে ঘোষবাগ এলাকার 'ট্রাওজার লাইন' পোশাক কারখানা ছুটির পর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস কয়েকজন শ্রমিককে ধাক্কা দেয়। তখন শ্রমিকরা ফোন করে তাদের সহকর্মীদের মাধ্যমে বাসটিকে মহাসড়কের নরসিংহপুর এলাকার হা-মীম গ্র"পের সামনে আটক করে চালক ইউসুফ আলীকে মারধর করে। আগুন ধরিয়ে দেয় বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-১০৩৮) ওই বাসটিতে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, ওই বাসের ধাক্কায় ৪ জন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে। তবে আহতদের মধ্যে কেউ মারা গেছে কিনা তা তিনি জানাতে পারেননি। ওই ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। রাত সোয়া ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০২২ ঘ.