২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: সিআইডি'র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

দীর্ঘ আট বছরেও নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম হত্যাকাণ্ডের বিচার হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র বিরুদ্ধেমামলার তদন্তকাজে পক্ষপাতের অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ আট বছরেও নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম হত্যাকাণ্ডের বিচার হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র বিরুদ্ধেমামলার তদন্তকাজে পক্ষপাতের অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা। তারা বলছেন, মামলার প্রধান আসামী বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিন ও তার সহযোগীদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেছেন। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় ২০০৩ সালের ১৮ ফেব্র"য়ারি শহরের মাসদাইরে নিজ বাড়ির অদূরে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন বাংলাদেশ নিটওয়্যার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক সহ-সভাপতি সাব্বির আলম খন্দকার। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। এ হত্যাকাণ্ডের পর তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর আলম খন্দকার বাদি হয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের ওই সময়কার বিএনপি দলীয় এমপি গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, তার ভাই জিকু খান ও মামুন খান, শাহীন ওরফে বন্দুক শাহীন, রায়হান, মনির, এরশাদ, মনিরুল ইসলাম সজল, অহিদুল ইসলাম ছক্কু, সাঈদুর রহমান, সাঈদ হোসেন রিপন, রিয়াজুল ইসলাম, হালিম, টুক্কু মিয়া, কাওসার, মামুন, নাদিম হোসেন, মঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির ও আঃ আজিজসহ ১৭ জনকে আসামী করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এ পর্যন্ত ৯ জন তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। সিআইডির এএসপি মসিহউদ্দিন দশম তদন্ত কর্মকর্তা হিসাবে দীর্ঘ প্রায় ৩৪ মাস তদন্ত শেষে ২০০৬ সালের ৮ জানুয়ারি ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। কিন্তু মামলা থেকে গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল, শাহীনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান, তার দুই ভাই জিকু খান, মামুন খানসহ মোট ৮ জনকে আসামী করা হয়। মামলার প্রধান আসামী গিয়াসউদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় বাদি তৈমুর আলম খন্দকার চার্জশিটের বিরুদ্ধে ওই বছরের ২৪ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন। এতে বলা হয়, গিয়াসউদ্দিনই সাব্বির হত্যাকাণ্ডের মূল আসামি। কিন্তু গিয়াসউদ্দিন ও তার সহযোগীদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কর্মকর্তা একটি 'গোজাঁমিলের' চার্জশিট দিয়েছেন। পরে আদালত মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেয়। এরপর থেকে এখন পর্যন্ত বাদীর সাক্ষ্যদান চলছে। বর্তমানে মামলাটি নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় তার দেওয়া এজাহার অনুযায়ী এফআইআর পূরণ হয়নি। বারবার লিখিত আবেদনের পরও মামলার তদন্তসংস্থা সিআইডি যথাযথভাবে তদন্ত করেনি। মামলার তদন্তকাজ বিশেষ মহল দ্বারা প্রভাবিত হয়েছে। তিনি আরো বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর দুই বছর কারাভোগের কারণে তিনি মামলায় লড়তে পারেননি। এর আগে থেকেই মামলার প্রকৃত তদন্ত থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। আসামীদের কাছ থেকে সুবিধার বিনিময়ে তৎকালীন তদন্ত কর্মকর্তারা মামলা দুর্বল করে দেয়। নিহতের পরিবার ভবিষ্যত প্রজন্মকে সন্ত্রাস বিরোধী কাজে উৎসাহিত করতে ১৮ ফেব্র"য়ারিকে 'সন্ত্রাস প্রতিরোধ দিবস' ঘোষণার দাবীও জানিয়েছেন। সাব্বির আলমের ছোট ভাই পৌর কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, শুধুমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়েই খুন হয়েছেন তার ভাই। সাব্বির আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় শহরের চাষাড়া শহীদ মিনার থেকে সন্ত্রাস বিরোধী র‌্যালি, দিনব্যাপী কোরআন খতম, সুন্নতে খাতনা, রক্তদান কর্মসূচিসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৫৭ ঘ.