২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিরশাল ও শরীয়তপুরে দুজন খুন

বরিশাল ও শরীয়তপুরে দুই যুবককে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল ও শরীয়তপুরে দুই যুবককে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে বুধবার রাতে চালককে কুপিয়ে হত্যা করে ভাড়ায় চালিত মটরসাইকেল নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বরিশালের উজিরপুর উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি জানান, ভেদরগঞ্জ উপজেলায় ফারুক নামের এক মটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সখিপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। ফারুক সখিপুর উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের কালাই সরদার কান্দি গ্রামের হাসেম সরদারের ছেলে। সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ও নিহতের চাচাতো ভাই দাদন জানান, মোল্লার বাজার থেকে বুধবার রাত ৮টার দিকে দুই ব্যক্তি সখিপুরের গাজীপুরে যাওয়ার কথা বলে ফারুক সরদারের (২৫) ভাড়ায় চালিত মটরসাইকেল ৫০ টাকায় ভাড়া করে। চরকুমারিয়া বেইলি সেতুতে পৌঁছার পর তারা ফারুককে কুপিয়ে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক জানান ফারুকের মৃত্যু হয়েছে। বরিশাল প্রতিনিধি জানান, উজিরপুর উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃহস্পতিবার সকালে মিলন মৃধা (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কেশবকাঠী গ্রামের মন্নান মৃধার ছেলে। এই ঘটনায় নিহতদের ভাই মনিরুজ্জামান মৃধা বাদি হয়ে ১৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন। উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামিম শেখ জানিয়েছেন, কেশবকাঠী গ্রামের মিলন মৃধার সঙ্গে তার চাচাতো ভাই ফয়েজ মৃধার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার রাতে ফয়েজ মৃধাসহ ৫/৭ জন মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মারধরের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে বলেও জানান এসআই। উজিরপুর থানার ওসি সুকুমরায় রায় জানান, এ ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২০৫৯ ঘ.