মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুতে বাস চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- মা জাহেরা বেগম (৭০) ও মেয়ে আমেনা বেগম (৫০)। তাদের বাড়ি রংপুর জেলায়।
গজারিয়া থানার ওসি আরজু মিয়া সাংবাদিকদের জানান, জাহেরা বেগম এখানে তার ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।
ছেলের বাসা থেকে তিনি মেয়েকে নিয়ে মেঘনা সেতু দেখতে গেলে সেতুতে দ্রুতগতির একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
ঘাতক বাসটিকে সনাক্ত করা যায়নি বলে জানান আরজু মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯১২ ঘ.
bdnews24