২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বাড়ানোর দাবিতে মহাসড়কে আলু ঢেলে প্রতিকী বিক্ষোভ

আলুর দাম বাড়িয়ে লোকসান থেকে রক্ষাসহ ৭ দফা দাবিতে জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে আলু ঢেলে প্রতিকী বিক্ষোভ করেছে কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

জয়পুরহাট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলুর দাম বাড়িয়ে লোকসান থেকে রক্ষাসহ ৭ দফা দাবিতে জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে আলু ঢেলে প্রতিকী বিক্ষোভ করেছে কৃষকরা। বর্তমানে জয়পুরহাট জেলায় আলুর দাম প্রতি মন ৯০টাকা থেকে ১০০টাকা। এ অবস্থায় কৃষকরা আলুর দাম বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই বাসষ্ট্যান্ডে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সড়কে আলু ঢেলে প্রতিকী বিক্ষোভ দেখায়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তৃতা করেন কৃষক নেতা অফির উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা আলুর দাম বাড়ানো, গ্রামে গ্রামে সরকারি ক্রয় কেন্দ্র চালু, হিমাগারের ভাড়া কমানো, আলু রপ্তানীসহ ৭দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫৪ ঘ.