২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অজ্ঞাত মেয়ের লাশ উদ্ধার

বরিশাল সদর উপজেলার চানপুরা গ্রামে অজ্ঞাত এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

বরিশাল, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদর উপজেলার চানপুরা গ্রামে অজ্ঞাত এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের একটি সড়কের কালভার্টের নীচ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়। মেয়েটিকে বুধবার রাতে হত্যার পর লাশ এনে কালভার্টের নীচে ফেলে রাখা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বরিশাল নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়েটির বয়স আনুমানিক ২০ বছর। গ্রামের লোকজন কালভার্টের নীচে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।" স্থানীয়রা কেউ মেয়েটির পরিচয় নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান এসআই আমির আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮১১ ঘ.