হবিগঞ্জ, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নয়ানী গ্রাম সংলগ্ন মাঠ থেকে চুনারুঘাট থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিলার বয়স আনুমানিক ৪০ বছর। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৪০২ ঘ.
bdnews24