২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি কেনার ধুম

বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে ঢেউ উঠেছে। সেই ঢেউয়ে খেলা দেখার জন্য নতুন টেলিভিশনও কিনছেন অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 03:50 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে ঢেউ উঠেছে। সেই ঢেউয়ে খেলা দেখার জন্য নতুন টেলিভিশনও কিনছেন অনেকে। টেলিভিশন বিনোদনের অন্যতম মাধ্যম। নিুবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার ঘরেই এখন টেলিভিশন চোখে পড়ে। আর উৎসব কিংবা খেলাধূলার বিশেষ আয়োজনকে সামনে রেখে টেলিভিশন কেনা বা পুরনো টিভিকে বদলে নতুন মডেলের টিভি ঘরে আনা শখে পরিণত হয়েছে। বাজারে এখন বিভিন্ন ধরনের টেলিভিশন পাওয়া যাচ্ছে। তবে এবারের বিশ্বকাপ আয়োজনকে ঘিরে এলসিডি টিভির চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। আধুনিক প্রযুক্তির এলসিডি (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) টেলিভিশন বিক্রি হচ্ছে রাজধানীর অনেক বিপণী বিতানে। দেখতে আকর্ষণীয়, স্থাপনে কম জায়গা লাগে আর দামও আগের চেয়ে কমে যাওয়ায় ক্রেতাদের নজর এখন এলসিডি টেলিভিশনের দিকে। বাজার ঘুরে বিভিন্ন কোম্পানির দোকানে তা ভিড় দেখা যায়। আরবি গ্র"পের ওয়ালটন ব্র্যান্ডের ২৪ থেকে ৩২ ইঞ্চি পর্যন্ত এলসিডি টিভি পাওয়া যাচ্ছে। এর দাম ৩২ থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত। আর ফিলিপস ব্র্যান্ডের ৩২ থেকে ৪৬ ইঞ্চি পর্যন্ত এলসিডি টিভি পাওয়া যাচ্ছে ৭০ হাজার থেকে এক লাখ টাকার ওপরে। এলসিডি'র পাশাপাশি অন্য টেলিভিশন বিক্রিও বেড়েছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে মাইওয়ান টিভির শো-রুমের বিক্রেতা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্য সময়ের তুলনায় বিশ্বকাপকে সামনে রেখে ক্রেতারা টিভি বেশি কিনছে।" সে দোকানে মঙ্গলবার টিভি কিনতে আসা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসিন্দা আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক বছর আগে কেনা ১৪ ইঞ্চির একটি টিভি বাসায় রয়েছে। তবুও বিশ্বকাপ উপলক্ষে ২১ ইঞ্চির একটি রঙিন টিভি প্রায় সাড়ে ১৬ হাজার টাকা দিয়ে কিনলাম।" এলজি-বাটারফ্লাইয়ের মহাখালীর দোকান থেকে ২৯ ইঞ্চির একটি টিভি কেনেন ব্যবসায়ী ফিরোজ আহমেদ। তিনি বলেন, "দেশের মাটিতে বিশ্বকাপ হচ্ছে। অনেক চেষ্টা করেও টিকিট কিনতে পারেনি। তাই শখ মিটাতে নতুন টিভিতে খেলার দেখার জন্য এটি কিনলাম।" বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের উপহার সামগ্রীও দিচ্ছে। দেওয়া হচ্ছে বিশ্বকাপের ফিকশ্চারও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/০৯৪০ ঘ.