২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুর্বৃত্তের ছুরিতে প্রাণ গেলো দুজনের

বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের একদিন আগে রাজধানীর যাত্রাবাড়ী এবং গেণ্ডারিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুজন মারা গেছেন। পুলিশের ধারণা, ছিনতাইকারীরাই তাদের হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 04:57 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের একদিন আগে রাজধানীর যাত্রাবাড়ী এবং গেণ্ডারিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুজন মারা গেছেন। পুলিশের ধারণা, ছিনতাইকারীরাই তাদের হত্যা করেছে। বুধবার ভোরে পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। এক জনকে পাওয়া যায় গেণ্ডারিয়া এসকে দাস রোডে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গেণ্ডারিয়া থানার উপপরিদর্শক রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ব্যক্তির পকেটে থাকা কাগজ দেখে তার নাম চুন্নু বেপারী (৫৫) বলে জানা গেছে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন। অন্যজনকে পাওয়া যায় সায়েদাবাদ জনপথ সড়কে ইসলামী ফাউন্ডেশন হাসপাতালের সামনের রাস্তায়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাসুদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের নাম মধু (২৫) বলে খোঁজ নিয়ে জানা গেছে। তিনি স্থানীয় বাসেত স্টিল নামে একটি দোকানে কাজ করতেন। দুই পুলিশ কর্মকর্তারই ধারণা, ভোরে ছিনতাইকারীর কবলে পড়ে এ দুজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখতে বিপুল সংখ্যক বিদেশি এক সঙ্গে বাংলাদেশে আসছে। এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে নিরাপত্তার এই কড়াকড়ির মধ্যেই ঢাকায় ছুরিকাঘাতে দুজনের মৃত্যু হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/১০৫০ ঘ.