২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে চীনা বসন্ত উৎসব উদযাপিত

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার 'চীনা বসন্ত উৎসব' উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার 'চীনা বসন্ত উৎসব' উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগ এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। চীনা ভাষা বিভাগের প্রধান আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউটের পরিচালক আব্দুর রহিম। আব্দুর রহিম বলেন, চীনা বসন্ত উৎসব যে চীনাদের এত বড় জাকজমকপূর্ণ অনুষ্ঠান তা আধুনিক ভাষা ইন্সটিটিউটে চীনা ভাষা না থাকলে বুঝা যেত না। এর ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চীনা রাষ্ট্রদূতের রাজনৈতিক কাউন্সিলর ওয়াং ইউ, বিভাগীয় শিক্ষকসহ আগত অতিথিবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগের শিক্ষার্থীরা নৃত্য, গান, নাচ, কবিতা, কুংফু ও বিভিন্ন ধরনের খেলা প্রদর্শন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মঞ্জুরুল আহসান সাদি ও আফরোজা সুলতানা রুমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪০ ঘ.