২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ তিন 'ছিনতাইকারী' গ্রেপ্তার

ছিনতাইকারী সন্দেহে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা থেকে রোববার সন্ধ্যায় পুলিশ অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেহে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা থেকে রোববার সন্ধ্যায় পুলিশ অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- হারুন-উর-রশিদ ওরফে ঠাণ্ডু (৩৫), আবুল হোসেন (২৭) ও বাদল (২৭)। তাদের জয়দেবপুর থানা হাজতে রাখা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল ও শটগানের চার রাউন্ড গুলি। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালনা-শিমুলতলী সড়কে মোটরসাইকেলযোগে তারা অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একাধিক মামলা রয়েছে। ঠাণ্ডুর বাড়ি সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এবং অপর দু'জনের বাড়ি সালনা ইউনিয়নের কাথোরা গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৪ ঘ.