২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

সিলেট, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হন ১০ জন। রোববার বিকালে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনায় নিহত আব্দুল মন্নান (২৮) দরবস্ত গ্রামের মুসলিম আলীর ছেলে। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি তামাবিল হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, সিলেট থেকে তামাবিল অভিমুখী একটি লেগুনা দরবস্ত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে আব্দুল মন্নানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনাটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.