২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় কৃষি ব্যাংকের ৩০ লাখ টাকা চুরি

নেত্রকোনা কৃষি ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে রোববার দুপুরে ৩০ লাখ টাকা চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

নেত্রকোনা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা কৃষি ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে রোববার দুপুরে ৩০ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই ব্যাংকের দুই কর্মচারীকে আটক করেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কৃষি ব্যাংকের অতিরিক্ত টাকা সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য বার্তা বাহক প্রদীপ চন্দ্র সরকার দুপুর সাড়ে ১২টায় ৩০ লাখ টাকার কয়েকটি বান্ডিলের ব্যাগ ক্যাশ কাউন্টারের ভিতর রেখে শৌচাগারে যান। ফিরে এসে ব্যাগটি না পেয়ে বিষয়টি তিনি ব্যাংকের ব্যবস্থাপককে জানান। ব্যবস্থাপক নরেশ চন্দ্র দেবনাথ তাৎক্ষণিক তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানায় জানালে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট টুটুল চক্রবর্তী ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউসার ঘটনাস্থলে যান। দায়িত্বে অবহেলার জন্য বার্তা বাহক প্রদীপ চন্দ্র সরকার ও ক্যাশিয়ার রতীশ চন্দ্র মজুমদারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল আলম বলেন, যেখান থেকে টাকা চুরি হয়েছে সেখানে সাধারণ লোকজনের ঢোকা নিষেধ। তাই দায়িত্বে অবহেলার জন্য এই দুই কর্মচারীকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। ব্যবস্থাপক নরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, চুরি যাওয়া ৩০ লাখ টাকার মধ্যে এক হাজার টাকার পাঁচটি এবং পাঁচশ' টাকার ৫০টি বান্ডিল ছিল। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৬ ঘ.