২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলাএবার অব্যাহতি উপদেষ্টা তৌফিকের

ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগ এনে দায়ের করা মামলা থেকে এবার অব্যাহতি পেলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগ এনে দায়ের করা মামলা থেকে এবার অব্যাহতি পেলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার বিচাপরতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অন্যতম আসামি সাবেক এই বিদ্যুৎ সচিব। এর আগে শেখ হাসিনাও এ মামলা থেকে অব্যাহতি পান। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে। পরে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তৌফিক-ই-ইলাহী উচ্চ আদালতে রিট করেন। এর প্রেক্ষিতে ২০০৮ সালের ৩ ফেব্র"য়ারি তিনি হাইকোর্ট থেকে জামিন পান। সেইসঙ্গে উচ্চ আদালত মামলাটি জরুরি আইনে অন্তর্ভুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতেও সরকার ও দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও যুগ্ম সচিব এবং দুদকের চেয়ারম্যান, সচিব ও উপসচিবকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতেও বলা হয়। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন। অভিযোগ করা হয়, ভাসমান বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক-ই ইলাহী চৌধুরী ওই বছরের ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। রোববার রিট আবেদনকারী তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। আর দুদকের পক্ষে ছিলেন এ কে আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/এইচএ/১৯০০ঘ.