ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
লায়লার আবেদনে রোববার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকী এ আদেশ দেয়।
একইসঙ্গে আদালত তার বিরুদ্ধে নিু আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন মঞ্জুর করে।
স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে ২০০৭ সালের ১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-১ লায়লাকে তিন বছরের কারাদণ্ড দেয়। ওই সময়ে তিনি পলাতক ছিলেন।
গত ৭ ফেব্র"য়ারি তিনি এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশন ধানমণ্ডি থানায় এ মামলাটি দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এটি/এমইউএস/আরএ/এমআই/১৮১৫ ঘ.
bdnews24