২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী ভটভটি উল্টে নিহত ২

জামালপুর সদর উপজেলার নবাবপুরে শনিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী ভটভটি উল্টে দু'জনের মৃত্যু হযেছে। আহত হন আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

জামালপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার নবাবপুরে শনিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী ভটভটি উল্টে দু'জনের মৃত্যু হযেছে। আহত হন আটজন। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার ফরিদপুর গ্রামের মফিজল ইসলাম মুন্সী (৩৮) ও গোপালপুর এলাকার জীবন উদ্দিন (৪৫)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জামালপুর সদরের নরুন্দি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, সন্ধ্যায় সাড়ে ৭টায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের নবাবপুরে ঢাকাগামী একটি ট্রাক একটি ভটভটিকে (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এতে ভটভটির দুই যাত্রী নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.