চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ও ল্যাপটপসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলোন- মো. ছমি উদ্দিন (৪৫) ও রহমত উল্লাহ (৪০)।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথমে ছমি উদ্দিনকে ডবল মুরিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রহমত উল্লাহকে গ্রেপ্তার করা হয় সিঙ্গাপুর মার্কেটের কাছ থেকে।"
তাদের দুজনের দেওয়া তথ্য অনুযায়ী ছমি উদ্দিনের দোকানে তল্লাশি চালিয়ে একটি চোরাই ল্যাপটপ ও ৫৫টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। পরে ছমি উদ্দিনের শ্যালকের কাছ থেকে উদ্ধার করা হয় আরেকটি ল্যাপটপ।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছমি ও রহমত নিজেদের একটি সংঘবদ্ধ দলের সদস্য বলে জানিয়েছে। রহমত উল্লাহ এ চক্রের নেতা।
গত ৩ ফেব্রয়ারি রাতে আগ্রবাদ জামে মসজিদের পাশে চৌধুরী টেলিকমের তালা ভেঙে দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা।
এসআই সদীপ জানান, চৌধুরী টেলিকমের মালিক মো. আনিছুর রহমান ডবলমুরিং থানায় একটি মামলা করার পর এ অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেবি/জেকে/২৩১৭ ঘ.
bdnews24