চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) আয়োজনে নগরীর লালদীঘি ময়দানে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বইমেলা।
শনিবার বিকালে সিসিসি মেয়র মনজুর আলম বইমেলার উদ্বোধন করেন। বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করেছে সিসিসি।
আগামী ২১ ফেব্র"য়ারি মেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রামের পাঁচজনকে 'একুশ সম্মাননা পদক' দেওয়া হবে।
যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন- চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের প্রয়াত উপাচার্য ড. আবু ইউসুফ আলম (শিক্ষা), মুক্তিযুদ্ধ সংগঠক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সার (সমাজসেবা), সাবেক প্রয়াত সাংসদ সেকান্দর হোসেন মিঞা (সমাজ উন্নয়ন), প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক (সাংবাদিকতা) ও প্রয়াত লোকসঙ্গীত শিল্পী মো. নাসির (সংস্কৃতি)।
মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থাসহ মোট ২৫টি স্টল রয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২৩০৬ ঘ.
bdnews24