ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় ছিনতাইকারীর গুলিতে এক যুবক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহত আসাদুজ্জামান শুভ (৩২) ওই এলাকার দোকানদার।
পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে খিলগাঁও তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুভর তল পেটে গুলি লেগেছে। তাকে রাত ২টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শুভর মামা ইকবাল সাংবাদিকদের বলেন, রাতে শুভ ও তার দুই ভাই হেঁটে নতুনবাগ তাদের বাসায় যাওয়ার পথে ৪/৫জন ছিনতাইকারী একটি প্রাইভেটকারে করে ছিনতাইকালে শুভ একজনকে জাপটে ধরে চিৎকার করে। এ সময় ছিনতাইকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এমইউএস/পিডি/২০১৯ ঘ.
bdnews24