সিলেট, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে দুই ট্রাক ওএমএস'র চাল আটক করেছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের চৌমহনী এলাকা থেকে চালভর্তি ট্রাক দু'টি আটক করা হয় বলে র্যাব জানিয়েছে। এ সময় ট্রাক চালকরা পালিয়ে যায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোলাবাজারে বিক্রির জন্য ওএমএস'র চাল বিক্রি না করে তা পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।
তিনি বলেন, আটককৃত চালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
উদ্ধার করা চাল ও ট্রাক গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৫৮ ঘ.
bdnews24