২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় স্কুলছাত্র আহত, সড়ক অবরোধ মিরপুরে

দুর্ঘটনায় এক স্কুলছাত্র আহত হওয়ার পর রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় রোকেয়া সরণী শনিবার সকালে আধা ঘণ্টা অবরোধ করে রাখে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 04:07 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক স্কুলছাত্র আহত হওয়ার পর রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় রোকেয়া সরণী শনিবার সকালে আধা ঘণ্টা অবরোধ করে রাখে জনতা। ফুট ওভারব্রিজের দাবিতে তারা সড়ক অবরোধ করে। দাবি বাস্তবায়নে পুলিশ আশ্বাস দিলে রাস্তা ছাড়ে তারা। সকাল ৯টা থেকে এ সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক বলে মিরপুর থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "সকাল সোয়া ৮টার দিকে মনিপুর স্কুলের শেওড়াপাড়ার শাখার এক শিক্ষার্থী এবং তার অভিভাবক একটি গাড়ির ধাক্কায় আহত হন। এর পরপরই সবাই বিক্ষোভে নেমে পড়ে।" দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও অভিভাবকের পরিচয় পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা ওভার ব্রিজ এবং স্পিড ব্রেকারের দাবি জানায়। তাদের অবরোধের কারণে সড়কের দুই পাশেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ওভার ব্রিজ নির্মাণের দাবি যথাযথ কর্তৃপক্ষের কছে তুলে দেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/০৯৪০ ঘ.