২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকের বাসায় দিনের বেলায় চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকায় এক শিক্ষকের বাসা থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ২৫ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকায় এক শিক্ষকের বাসা থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ২৫ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বাসায় এ চুরির ঘটনা ঘটে। শুক্রবার হাফিজুর রহমান কার্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে আমি বাসার মাস্টার বেডরুমের দরজা ও মূল দরজায় তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই। বিকালে বাসায় ফিরে দেখি দুটি তালাই ভাঙ্গা এবং আলমারির ড্রয়ার খোলা। বাসার সব কিছুই ঠিক আছে, শুধু আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ২৫ হাজার টাকা নেই।" এ বিষয়ে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি। হাফিজুর রহমান বলেন, "দিনের বেলায় বিশ্ববিদ্যালয় এলাকায় এমন ঘটনা ঘটায় আমি হতবাক। আমি কাউকে সন্দেহ করতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি, যে চুরি করেছে সে আমার বাসার ভেতরটা আগে থেকেই চিনতো।" শাহবাগ থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। আমরা তদন্ত চালাচ্ছি। আশা করছি শিগগিরই চোরকে ধরতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/০০২৫ ঘ.