২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গণপিটুনিতে একজন নিহত

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের পূর্ব আখচাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত আবদুল আলী (৪৫) কেরানীগঞ্জ থানার বেলনা গ্রামের বাসিন্দা। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তানভির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে আখচাইল গ্রামের ইলম মুন্সীর বাড়িতে চুরি করতে গেলে জনতা আলীকে পটুনি দিয়ে ছেড়ে দেয়।" তাকে রুহিতপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান আলী। পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। আলীর শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই তানভির জানান। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০০২০ ঘ.