২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

দুই শিশুকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তাতর করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই শিশুকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তাতর করেছে পুলিশ। শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তাতর করা হয়। এরা হল- আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের আশিক (১৭), সোহেল (১৬) ও রকি (১৫)। আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বলেন, মঙ্গলবার বিকালে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী দুই শিশু জেহালা গ্রামের বাড়ির পাশে বাঁশ বাগানে খেলছিল। ওই সময় এই তিনজন তাদের নির্যাতন করে ফেলে রেখে যায়। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.