২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাশ্রয়ী বাতি বিপর্যয় ডেকে আনবে!

বিদ্যুৎ ঘাটতি সমাধানের উপায় হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত 'বিদ্যুৎ সাশ্রয়ী' বাতি অদূর ভবিষ্যতে মারাত্মক পারদ দূষণের কারণ হয়ে উঠতে পারে। পরীক্ষামূলক সম্প্রচারে থাকা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 07:43 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিনামূল্যে বিতরণ করা কয়েক কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি দেশজুড়ে ব্যাপক পারদ দূষণের কারণ হয়ে উঠতে পারে। এর ফলে খাদ্যচক্র ও জলজ জীবনচক্রে নেমে আসতে পারে বিপর্যয়। পরীক্ষামূলক সম্প্রচারে থাকা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। সপ্তাহখানেকের মধ্যে পুরোদমে সম্প্রচারে আসবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারের পরে সঠিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত বা সংরক্ষণ করা না হলে কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (সিএফএল) নামে পরিচিত এই বাতিতে ব্যবহৃত পারদ মারাত্মক পরিবেশ দূষণ ঘটাতে পারে। এই পারদ মাটি ও পানির সঙ্গে মিশে জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। মাটিতে মেশা পারদ উৎপাদিত ফসলের মাধ্যমে দীর্ঘদিন পরেও মানুষের দেহে প্রবেশ করতে পারে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকার এরই মধ্যে বিনামূল্যে তিন কোটি সিএফএল বাতি বিতরণ করেছে। আরো ৫ কোটি বাতি বিতরণের অপেক্ষায় রয়েছে। আর এ কর্মসূচি চালানো হচ্ছে নষ্ট বা বাতিল হয়ে যাওয়া বাতি সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের বিষয়টি মাথায় না রেখেই। স