২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ হাজার ফ্ল্যাট প্রকল্প নীরিক্ষায় কমিটি

রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে নিম্ন ও মধ্যম আয়ের লোকের জন্য নির্মিতব্য ২২ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ডিপিপিসহ সমগ্র কার্যক্রম পরীক্ষা-নীরিক্ষায় একটি কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে নিম্ন ও মধ্যম আয়ের লোকের জন্য নির্মিতব্য ২২ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ডিপিপিসহ সমগ্র কার্যক্রম পরীক্ষা-নীরিক্ষায় একটি কমিটি করা হয়েছে। প্রকল্পের মূল কমিটির সদস্য এনামুল হককে আহ্বায়ক এবং জহিরুল হক ভূঞা মোহন ও লুৎফুর রহমানকে সদস্য করে তিন সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটি চলতি মাসের মধ্যে প্রতিবেদন দেবে। সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়া কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, হুইপ নুর-ই-আলম চৌধুরী, মো. আব্দুছ সাত্তার, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভূঞা মোহন, লুৎফুর রহমান, এনামুল হক ও সাফিয়া খাতুন বৈঠকে অংশ নেন। বৈঠকে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ এর বিধি-৭ অনুযায়ী ভূমির মালিকানা না থাকা, বিধি-১৩ অনুযায়ী প্রকল্প অনুমোদন না হওয়া, বিধি-১৮ অনুযায়ী ২০০৪ সালের ১৮ মে তারিখে গঠিত কমিটির কার্যপরিধি বহির্ভূত হওয়ার কারণে ইস্টার্ন হাউজিং কোম্পানীর বনশ্রী নিউটাউন আবাসিক প্রকল্প ও পল্লবী (স