২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ত্র"টিপূর্ণ যান চললে আইনি ব্যবস্থা

রাজধানীতে ত্র"টিপূর্ণ যানবাহন চললে শুক্রবার থেকে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ত্র"টিপূর্ণ যানবাহন চললে শুক্রবার থেকে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ত্র"টিমুক্ত ও সুসজ্জিত যানবাহন চালাতে সবাইকে অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় যান্ত্রিক ত্র"টিপূর্ণ, কালো ধোঁয়া নির্গমনকারি, রং-চটা, চলটা উঠা, ভাঙা- চোড়া, দৃষ্টিকটু এবং ফিটনেসবিহীন যানবাহন চালালে ও ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকা মহানগরীকে সুসজ্জিতকরণ ও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই পদক্ষেপ নিয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৯০৭ ঘ.