২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যভিত্তিক সমালোচনা করুন, সাংবাদিকদের তথ্যমন্ত্রী

তথ্যভিত্তিক সমালোচনার করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যভিত্তিক সমালোচনার করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের নিজস্ব ভবনের উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, "সরকার ও ব্যবসায়ীদের গঠনমূলক সমালোচনা করুন। কাজ করলে কিছু সমালোচনা হবেই। তবে সমালোচনা যেন তথ্যভিত্তিক হয়।" জনগণ বিভ্রান্তি এড়াতে কিছু লেখার আগে ঠিক তথ্য যোগাড়ের চেষ্টা করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও বিজিএমইএ সদস্য আবদুচ ছালাম বলেন, "আমরা সরকারের আনুকূল্য চাই না, নীতিগত সমর্থন চাই। মন্ত্রীকে অনুরোধ জানাই- মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয় তা যেন বন্ধ হয়।" বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন পাশ করেছি। সাভার, আশুলিয়া ও গাজীপুরের তৈরী পোশাক শিল্প কারখানায় 'কিছু সমস্যা' হয় উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, সমস্যা সৃষ্টির জন্য কেউ কেউ উৎসাহিত করেন। কম মজুরি পাওয়া শ্রমিকদের প্রতি 'আরেকটু বেশি খেয়াল' রাখার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, "হয়ত আপনারা অনেক কিছুই করেন। অনেক সময় দেখা যায় কমিউনিকেশন গ্যাপের কারণে সমস্যা সৃষ্টি হয়। একটু যত