২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 07:53 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

যশোর, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ববিতা বিশ্বাসকে (২০) হত্যার অভিযোগে তার প্রতিবেশী অনিতা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনিরামপুর থানার ওসি মতিউর রহমান সাংবাদিকদের বলেন, "সকালে ববিতা নিজ বাড়িতে বসে ছিলো। ওই সময় পড়শী অনিতা তাদের বাড়িতে আসে। তাদের মধ্যে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অনিতা ধারালো দা দিয়ে কুপিয়ে ববিতাকে হত্যা করে।" নিহত ববিতা নওয়াপড়া ডিগ্রি কলেজের ছাত্রী এবং নেহালপুর গ্রামের বৈদ্যনাথের মেয়ে। অনিতাকে গ্রেপ্তার করা হলেও কেন সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা স্বীকার করেনি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩৫০ ঘ.